২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পলাশে উপজেলা ভাইস চেয়ারম্যানের বাড়িতে ডাকাতি

নরসিংদীর পলাশ উপজেলা পরিষদের এক ভাইস চেয়ারম্যানের বাড়িতে ডাকাতি হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2011, 03:06 PM

Updated : 24 Aug 2022, 03:41 PM

নরসিংদী, জুলাই ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নরসিংদীর পলাশ উপজেলা পরিষদের এক ভাইস চেয়ারম্যানের বাড়িতে ডাকাতি হয়েছে। পুলিশ জানিয়েছে, মঙ্গলবার গভীর রাতে ঢালুয়ারচরে নারী ভাইস চেয়ারম্যান তাহমিনা আক্তার লাইলীর বাড়িতে এই ডাকাতির ঘটনা ঘটে। পলাশ থানার ওসি আতিকুর রহমান জানান, রাত ১২টার দিকে ১৫/১৬ জনের সশস্ত্র ডাকাত দল গ্রিলের ৬টি তালা কেটে ঘরে ঢোকে। পরে তারা বাড়ির লোকজনকে বেঁধে নগদ টাকা, স্বর্ণালঙ্কারসহ প্রায় ২ লাখ টাকার মালামাল লুটে নেয় বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে ঢালুয়ারচরের বাজার থেকে রুবেল নামে এক দোকানদারকে গ্রেপ্তার করেছে পুলিশ। ডাকাতির ঘটনায় বুধবার পলাশ থানায় একটি মামলা হয়েছে বলে ওসি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/২১০৫ ঘ.