২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১৮ অগাস্ট বসছে সংসদ

ঘটনাবহুল নবম অধিবেশন শেষ হওয়ার ৪১ দিন পর বর্তমান সংসদের দশম অধিবেশন বসছে আগামী ১৮ অগাস্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2011, 10:30 AM

Updated : 24 Aug 2022, 03:41 PM

ঢাকা, অগাস্ট ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঘটনাবহুল নবম অধিবেশন শেষ হওয়ার ৪১ দিন পর বর্তমান সংসদের দশম অধিবেশন বসছে আগামী ১৮ অগাস্ট। রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান বুধবার সংসদের অধিবেশনের আহ্বান করেন বলে এক তথ্য বিবরণীতে বলা হয়। গত ৭ জুলাই সংসদের নবম অধিবেশন শেষ হয়। গত ২২ মে ওই অধিবেশন শুরুর পর নতুন অর্থবছরের বাজেট অনুমোদনের পাশাপাশি ১৯টি সরকারি বিল সংসদে ওঠে; পাস হয় আটটি। এর মধ্যে বহু আলোচিত পঞ্চদশ সংবিধান সংশোধন আইনও রয়েছে। নবম অধিবেশনে বিরোধী দল অনুপস্থিত ছিলো। 'পরিবেশ নেই'- অভিযোগ করে এর আগের কয়েকটি অধিবেশনেও যোগ দেয়নি তারা। বর্তমান সংসদে এ পর্যন্ত নয়টি অধিবেশনে কার্যদিবস ছিলো ২৩৭ দিন। এর মধ্যে বিরোধী দল উপস্থিত ছিলো ৫১ দিন। ২০০৮ সালের ২৯ ডিসেম্বর নির্বাচনের মধ্য দিয়ে নবম সংসদ গঠিত হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এমআই/১৬১২ ঘ.