২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে দুর্ঘটনায় 'মাই ওয়ান' কর্মকর্তা নিহত

গাজীপুরের শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় ইলেকট্রনিক পণ্য উৎপাদন ও বিপণনকারী প্রতিষ্ঠান 'মাই ওয়ান'র এক কর্মকর্তা নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2011, 06:04 AM

Updated : 07 Jul 2022, 08:58 PM

গাজীপুর, অগাস্ট ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরের শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় ইলেকট্রনিক পণ্য উৎপাদন ও বিপণনকারী প্রতিষ্ঠান 'মাই ওয়ান'র এক কর্মকর্তা নিহত হয়েছে।

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে নয়নপুর এলাকায় আরএকে সিরামিকস কারখানার সামনে বুধবার ভোরে মাই ওয়ানের পণ্যবাহী একটি পিকআপ ভ্যানের সঙ্গে একটি ট্রাকের সংঘর্ষে ওই ব্যক্তি মারা যান বলে পুলিশ জানায়।

নিহত প্রকাশ (২৬) ওই কোম্পানির সুপারভাইজার ছিলেন। তার বাড়ি বরিশালের আগৈলঝারা উপজেলায়।

দুর্ঘটনায় আহত পিকআপচালক মো. ইয়াসিনকে (৩৫) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মহাসড়ক পুলিশের মাওনা থানার ওসি জুবায়দুল আলম সাংবাদিকদের জানান, 'মাই ওয়ান' কোম্পানির পণ্যবোঝাই পিকআপটি ময়মনসিংহে যাওয়ার পথে নয়নপুর এলাকায় বিপরীতমুখী সব্জিভর্তি ট্রাকের সঙ্গে এর সংঘর্ষ হয়।

দুর্ঘটনায় ট্রাকটি মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। পিকআপআরোহী প্রকাশ ঘটনাস্থলেই মারা যায় বলে পুলিশ জানায়।

পুলিশ ট্রাকটি আটক করলেও চালক পালিয়ে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১২০০ ঘ.