২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

একজন বললেন 'স্বাভাবিক', আরেকজনের 'না'

রমজানের বাজার ঘুরে পরিস্থিতি যাচাইয়ের পর সাংবাদিকদের দুই রকম কথা বললেন সংসদীয় স্থায়ী কমিটির সরকার ও বিরোধীদলীয় দুই সদস্য।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Aug 2011, 04:34 PM

Updated : 24 Aug 2022, 03:41 PM

ঢাকা, অগাস্ট ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রমজানের বাজার ঘুরে পরিস্থিতি যাচাইয়ের পর সাংবাদিকদের দুই রকম কথা বললেন সংসদীয় স্থায়ী কমিটির সরকার ও বিরোধীদলীয় দুই সদস্য। বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্যরা রোজার প্রথম দিন মঙ্গলবার ঢাকার কারওয়ান বাজার ও মোহাম্মদপুর টাউন হল বাজার পরিদর্শন করেন এবং ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলেন। পরে কমিটির সভাপতি ও ক্ষমতাসীন আওয়ামী লীগের সাংসদ এবিএম আবুল কাসেম সাংবাদিকদের বলেন, বাজার পরিস্থিতি স্বাভাবিক আছে বলেই দেখতে পেয়েছেন তারা। তবে কমিটির আরেক সদস্য বিরোধী দল বিএনপির নেত্রী রোমানা মাহমুদ বলেন, বাজার পরিস্থিতিকে স্থিতিশীল বলার সুযোগ নেই। এবিএম আবুল কাসেমের নেতৃত্বে সংসদীয় কমিটির সদস্যরা বাজার ঘুরে দেখার সময় সাংবাদিকদের দেখে অনেক ক্রেতা অভিযোগ করেন, বিক্রেতারা সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে দ্রব্য বিক্রি করছে। কিন্তু সংসদীয় কমিটিকে দেখে তারা পণ্যের দাম কম বলছে। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে সংসদীয় কমিটির সভাপতি সাংবাদিকদের বলেন, "এমন অভিযোগের ভিত্তি নেই। কারণ বিক্রেতারা যাতে অতিরিক্ত দাম নিতে না পারে সে জন্য বাজারে সার্বক্ষণিক মনিটরিং টিম কাজ করছে।" রমজানে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে ঢাকার ২৬টি বাজারে বাণিজ্য মন্ত্রণালয়ের ১৪টি ভ্রাম্যমাণ আদালত কাজ করছে। আবুল কাসেম বলেন, "বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের পর্যাপ্ত সরবরাহ আছে। সরকার নির্ধারিত মূল্যেই পণ্য বিক্রি হচ্ছে।" তবে কমিটির আরেক সদস্য রোমানা মাহমুদ সাংবাদিকদের বলেন, "বাজার স্থিতিশীল আছে এটা বলার সুযোগ নেই। কারণ দিন দিন পণ্যের দাম বাড়ছেই।" পরিদর্শনের সময় কমিটির পক্ষ থেকে ব্যবসায়ীদের 'অতি মুনাফা' না করে সরকার নির্ধারিত মূল্য তালিকা অনুযায়ী পণ্য বিক্রির অনুরোধ জানান কমিটির সভাপতি। এছাড়া জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরসহ বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনস্ত প্রতিষ্ঠানগুলোকে বাজার তদারকিতে সহায়তা করার আহবান জানানো হয়। কমিটির সদস্য তহুরা আলী ও মো. জয়নাল আবেদীনও বাজার পরিদর্শনে অংশ নেন। টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল সরোয়ার জাহানসহ বাণিজ্য মন্ত্রণালয় ও এর অধীনস্ত প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তা, এফবিসিসিআইয়ের প্রতিনিধি এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লি