ঢাকা, আগস্ট ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার কেরনীগঞ্জে পৃথক ঘটনায় দুজনকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সোমবার দুপুর ১টার দিকে জিনজিরা বাজার মাছপট্টির একটি পরিত্যক্ত ঘর থেকে আব্বাস হোসেন ফয়সাল (১৫) নামে এক কিশোরের জবাই করা লাশ উদ্ধার করে কেরানীগঞ্জে মডেল থানার পুলিশ।
নিহতের ভাই মনির হোসেন সাংবাদিকদের জানান, রোববার সকালে শান্ত, সুজন ও সোহেল নামে ফয়সালের তিন বন্ধু তাকে বাসা থেকে ডেকে নেয়।
ওই তিনজনই ফয়সালকে হত্যা করেছে বলে মনির দাবি করেন।
কেরানীগঞ্জ মডেল থানা উপপরিদর্শক (এসআই) শাহ আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাতের কোনো এক সময় ফয়সালকে জবাই করে হত্যা করা হয়েছে।
এ ঘটনায় সুজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান শাহ আলম।
এদিকে কালিগঞ্জ জোড়া ব্রিজের কাছ থেকে সোমবার সকাল ১০টার দিকে চুন্নু মিয়া (২৯) নামে এক যুবকের লাশ উদ্ধার করে দক্ষিণ কেরানীগঞ্জ থানার পুলিশ।
দক্ষিণ কেরনীগঞ্জ থানার ওসি আবুল বাশার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঘটনাস্থল থেকে একটি রক্তমাখা কাঁচি উদ্ধার করা হয়েছে।
পুলিশ ধারণা করছে চুন্নুকে কাঁচি দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে।
পূর্ব শত্র"তার জের ধরে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে ওসির ধারণা।
চুন্নু পূর্ব আগানগর বাজারে জোনাকী টেইলার্সে সেলাইয়ের কাজ করতেন বলে নিহতের ভাই শিপন হাসান জানিয়েছেন।
ময়নাতদন্তের জন্য মৃতদেহ দুটি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/আরএম/পিডি/২০৫৮ ঘ.
bdnews24