২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এক মামলায় জামিন পেলেন কাদের

গাড়ি ছিনতাইয়ের মামলায় আলোচিত ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র আব্দুল কাদেরকে জামিন দিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2011, 06:47 AM

Updated : 24 Aug 2022, 03:41 PM

ঢাকা, অগাস্ট ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাড়ি ছিনতাইয়ের মামলায় আলোচিত ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র আব্দুল কাদেরকে জামিন দিয়েছে আদালত। তাকে ৭ দিনের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের করা আবেদনের শুনানির পর ঢাকার মহানগর হাকিম উৎপল চৌধুরী তা নাকচ করে জামিন দিতে বলেন। পাঁচ হাজার টাকা ও দুইজন জামিনদারের জিম্মায় এই জামিন মঞ্জুর করা হয়। লালমাটিয়ায় একটি গাড়ি ছিনতাইয়ের ঘটনায় জিঞ্জাসাবাদের জন্য মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক মো. বাচ্চু মিয়া গত ১৯ জুলাই কাদেরকে হেফাজতে নেওয়ার ওই আবেদন করেন। কাদেরের অনুপস্থিতিতে তার পক্ষে অ্যাডভোকেট আব্দুল মতিন খসরু জামিন আবেদনের শুনানি করেন। আদালতে তিনি বলেন, পুলিশ দুর্বৃত্তদের দমন করার বদলে নিজেরাই দুর্বৃত্ত হয়ে গেছে। কাদেরকে নয়, বরং এ মামলার তদন্ত কর্মকর্তাসহ মোহাম্মদপুর ও খিলগাঁও থানা পুলিশের সংশ্লিষ্ট কর্মকর্তাদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা জরুরি। ছিনতাইয়ের প্রস্তুতির অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিভাগের