২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাল নোটসহ গ্রেপ্তার ১

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় ৭২ হাজার টাকার জাল নোটসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2011, 07:17 AM

Updated : 24 Aug 2022, 03:40 PM

চাঁদপুর, জুলাই ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় ৭২ হাজার টাকার জাল নোটসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার দেলোয়ার (৫০) উপজেলার গাজীপুর গ্রামের আব্দুল গফুরের ছেলে। ফরিদগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নাসির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শনিবার রাত ১১টায় উপজেলার গাজীপুর বাজারে অভিযান চালিয়ে জাল টাকাসহ দেলোয়ারকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে দেলোয়ার নিজেকে জাল টাকার ব্যবসায়ী বলে স্বীকার করেছে বলে ওই পুলিশ কর্মকর্তা জানান। নাসির বলেনন, গাজীপুর বাজারে অভিযানকালে প্রথমে ১ হাজার টাকার দুটি নোটসহ দেলোয়ারকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে গাজীপুর গ্রামে তার বসতঘরের পেছনে ছাইয়ের স্তূপ থেকে আরো ৭০ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়। এসব জাল নোটের মধ্যে ৬৭টি ১ হাজার টাকার ও ৫০টি ১০০ টাকার। উপ-পরিদর্শক নাসির বলেন, বিদেশ ফেরত দেলোয়ার পেশায় গাড়িচালক হলেও বর্তমানে তার ব্যবসা হচ্ছে জাল টাকা পাচার করা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/এমআই/১৩১০ ঘ.