২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১

বরিশাল-ঢাকা মহাসড়কের কাশিপুরে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক বাসযাত্রী নিহত হয়েছে। আহত হয়েছে বাসের অন্তত আরো ২০ যাত্রী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2011, 08:46 AM

Updated : 24 Aug 2022, 03:40 PM

বরিশাল, জুলাই ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরিশাল-ঢাকা মহাসড়কের কাশিপুরে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক বাসযাত্রী নিহত হয়েছে। আহত হয়েছে বাসের অন্তত আরো ২০ যাত্রী। শনিবার ভোরে মহাসড়কের রেইনট্রিতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। নিহতের মনোয়ারা বেগম (৭০) পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার দক্ষিণ বন্দর এলাকার বাসিন্দা। আহতদের বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন বরিশাল বিমান বন্দর থানার ওসি সাখাওয়াত হোসেন। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শুক্রবার রাতে ঢাকা থেকে ছেড়ে আসা মঠবাড়িয়া-পাথরঘাটাগামী প্রিন্স পরিবহনের যাত্রীবাহী একটি বাসের সঙ্গে ভোরে মহাসড়কের রেইনট্রিতলা এলাকায় ঢাকাগামী একটি ট্রাকের মুখোমুখি সংষর্ঘ হয়। এতে ঘটনাস্থলেই এক বৃদ্ধার মৃত্যু হয়। পুলিশ বাস এবং ট্রাকটি আটক করেছে বলে ওসি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/এমআই/১৪৪৪ ঘ.