২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ার দুর্ঘটনা তদন্তে কমিটি

বগুড়ার দুর্ঘটনা তদন্তে তিন সদস্যের একটি কমিটি হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2011, 03:44 PM

Updated : 24 Aug 2022, 03:39 PM

বগুড়া, জুলাই ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বগুড়ার দুর্ঘটনা তদন্তে তিন সদস্যের একটি কমিটি হয়েছে। কমিটির প্রধান করা হয়েছে জেলা প্রশাসক ইফতেখারুল ইসলাম খানকে। কমিটির অন্য সদস্যরা হলেন- পুলিশ সুপারের মনোনীত এক জন প্রতিনিধি এবং বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষেও বগুড়া কার্যালয়ের সহকারী পরিচালক গিয়াসউদ্দিন। শাহজাহানপুর উপজেলায় ঢাকা-রংপুর মহাসড়কে বৃহস্পতিবার সকালে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নারী ও শিশুসহ ১৭ জন নিহত হয়। আহত হয় কমপক্ষে ৩০ জন। এ দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ দুর্ঘটনা তদন্তে বিকালে তদন্ত কমিটি গঠনের ঘোষণা আসে বলে শাহজাহানপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মজিবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন। এদিকে বিআরটিএ চেয়ারম্যান আইয়ুর রহমান বিকালে দুর্ঘটনাস্থল পরিদর্শন এবং আহতদেও দেখতে হাসপাতালে যান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/২১২৪ ঘ.