২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়া পিডিবি কার্যালয়ে হামলা

ঘন ঘন বিদ্যুৎ চলে যাওয়ায় বুধবার রাতে বগুড়া শহরে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) সুপারিনটেনডেন্টের কার্যালয়ে ইটপাটকেল নিক্ষেপ করেছে বিক্ষুব্ধ ছাত্ররা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2011, 06:01 PM

Updated : 24 Aug 2022, 03:38 PM

বগুড়া, জুলাই ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঘন ঘন বিদ্যুৎ চলে যাওয়ায় বুধবার রাতে বগুড়া শহরে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) সুপারিনটেনডেন্টের কার্যালয়ে ইটপাটকেল নিক্ষেপ করেছে বিক্ষুব্ধ ছাত্ররা। এ সময় তারা সাতমাথা এলাকায় অধঘণ্টা সড়ক অবরোধ করে। পরে পুলিশ এলে ছাত্ররা চলে যায়। বগুড়া বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ ডিভিশন-১ অফিসের উপ-বিভাগীয় প্রকৌশলী আনোয়ারুল ইসলাম জানান, পল্লী বিদ্যুৎ ও পিডিবি মিলে বগুড়ায় বিদ্যুৎ চাহিদা ১২০ মেঘাওয়াট। কিন্ত সরবরাহ পাওয়া গেছে ৭৫ মেঘাওয়াট। এছাড়া নিউমার্কেট, বনানী ও পুরান বগুড়া ফিডারে মেরামত কাজ করায় সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত নিউমার্কেট ও পুরান বগুড়া এবং বিকালে বনানী ফিডারে ২ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। বগুড়া সদর থানার ওসি খালেকুজ্জামান জানান, রাত ৮টার দিকে কিছু ছাত্র পিডিবি অফিসে ইট, পাথর ছোঁড়ে এবং রাস্তা অবরোধ করে। পরে পুলিশ গেলে বিক্ষুব্দ ছাত্ররা পালিয়ে যায়। পুরান বগুড়া এলাকার জহুরুল নগর ছাত্রী নিবাসের তুনা ও রেশমা জিয়া জানান, সারাদিনে ওই এলাকায় আনুমানিক ১৫/১৬ বার লোডশেডিং হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩৫৮ ঘ.