২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাসের হারে এবারও শীর্ষে মাদ্রাসা

এইএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হারে এবারও ১০টি শিক্ষা বোর্ডের মধ্যে মাদ্রাসা শিক্ষা বোর্ড শীর্ষে রয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2011, 10:55 AM

Updated : 24 Aug 2022, 03:39 PM

ঢাকা, জুলাই ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এইএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হারে এবারও ১০টি শিক্ষা বোর্ডের মধ্যে মাদ্রাসা শিক্ষা বোর্ড শীর্ষে রয়েছে। এবার আলিম পরীক্ষায় ৮৯ দশমিক ৫৭ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন, যা গত বছরের তুলনায় ৩ দশমিক ০২ শতাংশ বেশি। জিপিএ-৫ পেয়েছে ৪ হাজার ২৭৬ জন। এদের মধ্যে ২ হাজার ৯৯১ জন ছাত্র এবং ১ হাজার ২৮৫ জন ছাত্রী। বুধবার মাদ্রাসা বোর্ডের অধীনে আলিম ও কারিগরি বোর্ডের অধীনে এইচএসসি (বিএম) পরীক্ষার ফলসহ দেশের ১০টি শিক্ষা বোর্ডের ফল প্রকাশ করা হয়। আলিম পরীক্ষায় ৭৬ হাজার ১৫ জন অংশ নিয়ে উত্তীর্ণ হয় ৬৮ হাজার ৮৬ জন। গত বছরের তুলনায় এবার ৪ হাজার ২২২ জন বেশি পাস করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এএল/১৬৫০ ঘ.