২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে বিএনপি নেতাকে মারধর, মামলা দায়ের

অভ্যন্তরীণ বিরোধের জেরে বরিশাল দক্ষিণ জেলা বিএনপির চার নেতাকে মারধরের ঘটনায় দলের ছয়জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2011, 05:15 PM

Updated : 24 Aug 2022, 03:38 PM

বরিশাল, জুলাই ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অভ্যন্তরীণ বিরোধের জেরে বরিশাল দক্ষিণ জেলা বিএনপির চার নেতাকে মারধরের ঘটনায় দলের ছয়জনের বিরুদ্ধে মামলা হয়েছে। মঙ্গলবার রাতে নগরীর বিমানবন্দর থানায় মামলাটি করেন মারধরে আহত বানারীপাড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক রিয়াজ আহমেদ মৃধা। মামলায় ছয়জনের না উল্লেখসহ অজ্ঞাত পরিচয় আরো সাতজনকে আসামি করা হয়। ছয় আসামি হলেন মহানগর বিএনপির দপ্তর সম্পাদক মো. মন্টু খান, মহানগর যুবদল নেতা মাহফুজুর রহমান, মো. আলাউদ্দিন, মো. মুনসুর, মো. জসিম ও মো. শাকিল। রোববার দুপুরে নগরীর কালুশাহ সড়কে দক্ষিণ জেলা বিএনপির সভাপতি আহসান হাবিব কামালের বাসায় একটি সাধারণ সভায় যোগ দিতে যাওয়ার পথে মামলার বাদীসহ চার নেতা হামলার শিকার হন। অপর আহতরা হলেন বানারীপাড়া পৌর বিএনপি সভাপতি খলিলুর রহমান চোকদার, উপজেলা সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান মাস্টার, বাকেরগঞ্জ উপজেলা সাধারণ সম্পাদক খলিলুর রহমান সিকদার। বিমানবন্দর থানার ওসি শাখাওয়াত হোসেন বলেন, মামলা এজাহার হিসেবে নথিভুক্ত করা হয়েছে। মামলায় আসামিদের বিরুদ্ধে পথরোধ করে মারধর ও চুরির অভিযোগ আনা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩০০ ঘ.