২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুর পলিটেকনিক ইন্সটিটিউট বন্ধ ঘোষণা

আনুষ্ঠানিক বিদায় দেওয়ার দাবিতে রংপুর পলিটেকনিক ইন্সটিটিউটের ছাত্রদের বিক্ষোভ ও ভাংচুরের ঘটনায় প্রতিষ্ঠানটি বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2011, 10:34 AM

Updated : 24 Aug 2022, 03:38 PM

রংপুর, জুলাই ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আনুষ্ঠানিক বিদায় দেওয়ার দাবিতে রংপুর পলিটেকনিক ইন্সটিটিউটের ছাত্রদের বিক্ষোভ ও ভাংচুরের ঘটনায় প্রতিষ্ঠানটি বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। ইন্সটিটিউটের ৮ম পর্বের শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে বিদায় দেবার দাবিতে মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে অধ্যক্ষের কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ ও ভাংচুর চালায়। কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) চন্দন কুমার জানান, ৮ম পর্বের শিক্ষার্থীরা তাদের আনুষ্ঠানিকভাবে বিদায় দেবার জন্য অনুষ্ঠান করতে অধ্যক্ষর কাছে দাবি জানিয়ে আসছিলো। "কিন্তু কর্তৃপক্ষ ঈদের পর এ অনুষ্ঠান করবে জানালে ছাত্ররা বিক্ষুব্ধ হয়ে অধ্যক্ষের পদত্যাগ দাবি এবং তার কার্যালয় ঘেরাও করে বিভিন্ন স্লোগান দেয়। এক পর্যায়ে তারা কার্যালয়ের দরজা জানালা ভাংচুর করে।" খবর পেয়ে পুলিশ এসে দেড় ঘণ্টা চেষ্টার পর পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। সার্বিক পরিস্থিতি অবনতির আশঙ্কায় প্রতিষ্ঠানটি বন্ধ ঘোষণা করা হয়েছে বলে অধ্যক্ষ আলী আকবর সাংবাদিকদের জানান। ক্যাম্পানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান এসআই। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/আরএ/১৬৩১ ঘ.