পিরোজপুর, জুলাই ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- পিরোজপুর সদর উপজেলার সিকদার মল্লিক ইউনিয়নে নির্বাচনে জয়লাভ করেছে বিএনপি সমর্থিত প্রার্থী।
রোববার ওই ইউনিয়নে নির্বাচনের পর রাতে ফল ঘোষণা হয় বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা মো. আব্দুল আমিন।
বেসরকারি ফলাফলে বিএনপি সমর্থিত মো. কামরুজ্জামান চাঁন ২৭১৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত শহিদুল ইসলাম পেয়েছেন ২১৫৯ ভোট।
নির্বাচনে সাত জন চেয়ারম্যান পদপ্রার্থী, সংরক্ষিত মহিলা পদে ১০জন এবং সাধারন সদস্য ৩৮ জন প্রতিদ্বন্দ্বিতা করেন।
পিরোজপুর জেলায় ২৯ ফেব্র"য়ারি থেকে ৪ মার্চ পর্যন্ত প্রথম দফার নির্বাচনে ৫১টি ইউপির মধ্যে ৪৫টি ইউনিয়নের নির্বাচন হয়। বাকি ছয়টি ইউনিয়নের মধ্যে সদর উপজেলার শংকরপাশা ও দুর্গাপুর এবং নাজিরপুর উপজেলার শ্রীরামকাঠী ও দীর্ঘা ইউনিয়নে বিভিন্ন অনিয়মের জন্য নির্বাচন স্থগিত হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/এমআই/১৭১৬ ঘ.
bdnews24