২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়ায় যুবক খুন

কুষ্টিয়া সদর উপজেলার কবুরহাট এলাকায় এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jul 2011, 04:25 AM

Updated : 24 Aug 2022, 03:38 PM

কুষ্টিয়া, জুলাই ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুষ্টিয়া সদর উপজেলার কবুরহাট এলাকায় এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম আরিফ হোসেন (২২)। তার বাড়ি ওই এলাকারই খলিফাপাড়ায়। কুষ্টিয়া মডেল থানার ওসি আনোয়ার সাংবাদিকদের বলেন, সকাল ৬টার দিকে কবুরহাট এলাকার একটি কলাবাগানের ভেতর আরিফের লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। ময়না তদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। হত্যার কারণ জানাতে পারেনি পুলিশ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১০২০ ঘ.