২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাইবান্ধায় আ'লীগ নেতার মৃত্যু

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্থানীয় এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2011, 07:13 PM

Updated : 24 Aug 2022, 03:37 PM

গাইবান্ধা, জুলাই ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্থানীয় এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে। রোববার রাতে মারা যাওয়া গোলজার রহমান প্রধান (৫০) ফরিদপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। তিনি দক্ষিণ ফরিদপুর গ্রামের আফসার আলী প্রধানের ছেলে। সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. শামসুজ্জামান শিপন মৃতের পরিবারের বরাত দিয়ে জানান, গোলজার রহমান প্রধান নিজের চালকল থেকে বাড়িতে নেওয়া বিদ্যুতের লাইন সন্ধ্যায় ছিঁড়ে পুকুরে পড়ে। রাত সাড়ে ৮টার দিকে ওই বিদ্যুতের লাইন মেরামত করতে গিয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পুকুরে পড়ে যান। আশঙ্কাজনক অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে রাত সোয়া ১১টার দিকে তার মৃত্যু হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০১০২ ঘ.