২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জে যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত

চাঁপাইনবাবগঞ্জের বিদিরপুরে একটি যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ায় এই রুটে রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2011, 12:01 PM

Updated : 24 Aug 2022, 03:37 PM

চাঁপাইনবাবগঞ্জ, জুলাই ২৪ ( বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁপাইনবাবগঞ্জের বিদিরপুরে একটি যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ায় এই রুটে রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। রোববার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। এতে কেউ হতাহত হয়নি। চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ে ষ্টেশন মাষ্টার মনিরুল ইসলাম জানান, রাজশাহীগামী ট্রেনটি দুপুর ১টা ২০ মিনিটে চাঁপাইনবাবগঞ্জ ষ্টেশন থেকে ছেড়ে যায়। প্রায় এক কিলোমিটার যাওয়ার পর চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার বিদিরপুরে এর একটি বগি লাইনচ্যুত হয়। এর ফলে চাঁপাইনবাবগঞ্জের সঙ্গে অন্যান্য স্থানের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তিনি আরো জানান, আমনুরা রেলওয়ে জংশন স্টেশন থেকে একটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পাঠানো হয়। বিকাল ৪টা পর্যন্ত ট্রেনটি উদ্ধারের চেষ্টা চলছিলো। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/১৭৫৫ ঘ.