২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নয়াবাজারে আগুন, এক জনের মৃত্যু

রাজধানীর পুরান ঢাকার নয়াবাজারের ডিআইটি কাঁচা বাজারে অগ্নিকাণ্ডে এক জনের মৃত্যু হয়েছে। মারা গেছে বেশ কিছু গরু-ছাগল ও হাঁস-মুরগি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2011, 05:35 AM

Updated : 24 Aug 2022, 03:38 PM

ঢাকা, জুলাই ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর পুরান ঢাকার নয়াবাজারের ডিআইটি কাঁচা বাজারে অগ্নিকাণ্ডে এক জনের মৃত্যু হয়েছে। মারা গেছে বেশ কিছু গরু-ছাগল ও হাঁস-মুরগি। রোববার ভোর সাড়ে ৫টার দিকে এ আগুন লাগে বলে অগ্নি নির্বাপক বাহিনী জানিয়েছে। বৈদ্যুতিক ত্র"টি থেকে এ আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। অগ্নি নির্বাপক বাহিনীর কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষে কর্মকর্তা শাহজাদি সুলতানা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বাহিনীর ১২টি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় সকাল পৌনে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে বেশ কিছু গরু-ছাগল ও হাঁস-মুরগি মারা গেছে বলে জানান তিনি। বংশাল থানার ওসি মো. জমিরউদ্দিন বলেন, আগুন নেভানোর পর দ্বীন ইসলাম (২৫) নামে এক দোকানির লাশ উদ্ধার করা হয়েছে। দ্বীন ইসলাম ময়মনসিংহের নান্দাইল উপজেলার পারিজাকান্দা গ্রামের আব্দুল হালিমের ছেলে। শাহজাদি সুলতানা বলেন, প্রায় ৪০টির ঘর আগুনে পুড়েছে, এর বেশিরভাগই মাংসের দোকান। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ২০ লাখ টাকা বলে তিনি জানান। আগুন নেভাতে গিয়ে ফায়ারম্যান কেতাব আলী ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েন বলে শাহজাদি জানান। হবিগঞ্জে আগুন নবীগঞ্জ উপজেলার নিজ চৌকী গ্রামে রোববার ভোররাতে আগুনে দুটি ঘর পুড়ে অন্তত ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। অগ্নি নির্বাপক বাহিনীর হবিগঞ্জ স্টেশন কর্মকর্তা আজিজুল হক জানান, রাত পৌনে ৩টার দিকে গ্রামের খায়রুজ্জামান চৌধুরীর বাড়িতে বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত ঘটে। এতে দুটি বসতভিটার সবকিছু পুড়ে যায়। অগ্নি নির্বাপক বাহিনী ভোর পৌনে ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেটি/এমআই/১২০০ ঘ.