২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এক্সক্লুসিভ'তারাও হোক চোখের মনি'

শিক্ষা, যত্ন আর চিকিৎসা পেলে অটিস্টিক শিশুরাও হয়ে উঠতে পারে দেশের সম্পদ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের স্যোশাল অ্যাফেয়ার্স এডিটর বেবী মওদুদকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে এ বিষয়ে বলেছেন শিশু মনোবিদ সায়মা হোসেন পুতুল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2011, 08:11 PM

Updated : 24 Aug 2022, 03:36 PM

বেবী মওদুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম স্যোশাল অ্যাফেয়ার্স এডিটর ঢাকা, জুলাই ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশের মতো দরিদ্র দেশগুলোতে অটিস্টিক শিশুদের লুকিয়ে রাখা হয় ঘরের ভেতরে। সংকোচ আর সন্তানের জন্য দুশ্চিন্তায় অভিভাবকরাও দগ্ধ হন প্রতিদিন। অথচ প্রয়োজনীয় চিকিৎসা, শিক্ষা আর যত্ন পেলে এই শিশুরাই ফিরে আসতে পারে স্বাভাবিক জীবনে। হয়ে উঠতে পারে দেশের সম্পদ। ঢাকায় অনুষ্ঠেয় অটিজম বিষয়ক দক্ষিণ এশীয় আঞ্চলিক সম্মেলন সামনে রেখে এভাবেই নিজের আশাবাদের কথা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানালেন সম্মেলনের অন্যতম উদ্যোক্তা সায়মা হোসেন। তার বিশ্বাস, ২৫ ও ২৬ জুলাইয়ের এই সম্মেলন অটিজম সম্পর্কে জনসচেতনতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অটিস্টিক শিশুদের পরিবারকে ভরসা দেবে। সোমবার রাজধানীর রূপসী বাংলা হোটেলে এ সম্মেলনের উদ্বোধন করবেন সায়মা হোসেনের মা, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতীয় কংগ্রেসের সভানেত্রী সোনিয়া গান্ধীসহ আঞ্চলিক নেতৃবৃন্দের উপস্থিতিতে এ সম্মেলনে 'দক্ষিণ এশীয় অটিজম নেটওয়ার্ক' গঠন করা হবে বলেও আশা করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের লাইসেন্সধারী 'স্কুল সাইকোলজিস্ট' সায়মা সে দেশের ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব স্কুল সাইকোলজিস্টের সদস্য এবং গবেষণা সংস্থা অটিজম স্পিকসের একজন প্রতিনিধি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, "এ অঞ্চলে অটিজম নিয়ে এই প্রথম কোনো আন্তর্জাতিক সম্মেলন হতে যাচ্ছে। আমরা অটিজম সম্পর্কে জনসচেতনতা গড়ে তুলতে চাই। এ অঞ্চলের অটিস্টিক শিশুরা অত্যন্ত অবহেলিত। তাদের সুস্থ্য-স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে চাই।" অবশ্য এই সম্মেলনকে সফল করতে হলে ২৭ থেকে ২৯ জুলাই অভিভাবক, চিকিৎসক আর স্কুল শিক্ষকদের নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) অনুষ্ঠেয় কর্মশালাটি সফলভাবে আয়োজনের ওপর গুরুত্ব দিচ্ছেন সায়মা। "এই প্রশিক্ষণ খুব কাজে দেবে। যুক্তরাষ্ট্র থেকে যে বিশেষজ্ঞরা এই সম্মেলনে আসছেন তারা সেখানে দীর্ঘদিন ধরে কাজ করছেন। আমি তাদের সঙ্গে কাজ করেছি। আমরা মনে করি, এ প্রশিক্ষণ অটিস্টিক শিশুদের অভিভাবক ও শিক্ষকদের সচেতন করতে যথেষ্ট অবদান রাখবে।" সায়মা জানালেন, দেশে-বিদেশে অটিজম নিয়ে বিভিন্ন গবেষণামূলক কাজ করার মধ্যেও তার মন বার বার ফিরে এসেছে বাংলাদেশে। গত বছর জুলাইয়ে ঢাকায় জাতীয় প্রতিবন্ধী ফোরামের একটি মতবিনিময়ে অংশ নেন তিনি। সেখানে এ দেশের অটিস্টিক শিশুদের মা, চিকিৎসক, শিক্ষক ও সংগঠকদের সঙ্গে অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ হয় তার। আর তখনই ঢাকায় এই আন্তর্জাতিক সম্মেলন আয়োজনের পরিকল্পনা দানা বাঁধে মনে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ), বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ও আন্তর্জাতিক সংস্থা অটিজম স্পিকসের সঙ্গে যৌথভাবে এই সম্মেলনের আয়োজন করছে বাংলাদেশ সরকার। সায়মা বলেন, "ভারতে অটিজম সচেতনতা আন্দোলনের অন্যতম প্রধান পৃষ্ঠপোষক সোনিয়া গান্ধী ছাড়াও পাকিস্তান পার্লামেন্টের স্পিকার ফাহমিদা মির্জা, শ্রীলংকার ফার্স্ট লেডি শিরস্থি রাজাপাকাসে, মালদ্বীপের ভাইস প্রেসিডেন্টের স্ত্রী ইহাম হুসেন এবং মধ্যপ্রাচ্য, জাতিসংঘের প্রতিনিধিসহ অনেকেই থাকবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্মেলনে সভাপতিত্ব করবেন। দেশি-বিদেশি বিশেষজ্ঞ ও চিকিৎসকরা তাদের মতামত দেবেন। সুতরাং এই সম্মেলন একটা বিরাট প্রভাব ফেলবে। "এতোদিন দেখা গেছে যে, বেসরকারি উদ্যোগে যে কাজগুলো বিচ্ছিন্নভাবে হচ্ছিল- আমরা চাই, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় তা সমন্বিতভাবে গড়ে উঠুক। তাতে করে অটিজম নিয়ে জনসচেতনতা বৃদ্ধির কাজটি জোরদার হবে, এসব শিশুদের জন্যও আমরা উন্নত চিকিৎসা ও স্বাভাবিক জীবন যাপনের সুযোগ করে দিতে পারব।" শৈশবের কোনো পর্যায়ে বুদ্ধিমত্তার স্বাভাবিক বিকাশ বন্ধ হয়ে গেলে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় তাকে বলা হয় অটিজম। এ ধরনের শিশুরা অন্যদের মতো করে নিজের যত