২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেওয়াল চাপায় শিশুর মৃত্যু

নগরীর বাকলিয়ার রাজাখালী এলাকায় দেওয়াল চাপায় আবদুল মুমিন (৮) নামে এক শিশু মারা গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2011, 03:54 PM

Updated : 24 Aug 2022, 03:36 PM

চট্টগ্রাম, জুলাই ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর বাকলিয়ার রাজাখালী এলাকায় দেওয়াল চাপায় আবদুল মুমিন (৮) নামে এক শিশু মারা গেছে। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজাখালীর ইসলাম সওদাগর কলোনিতে এ ঘটনা ঘটে। বাকলিয়া থানার উপ- পরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রতন মিয়ার ছেলে মুমিন এলাকার জামাল ঠিকাদারের বাড়ির প্রাচীরের পাশে খেলছিলো। এ সময় হঠাৎ দেয়ালটি ধসে পড়লে ঘটনাস্থলেই মুমিন মারা যায়। এসআই শহিদুল জানান, ওই এলাকায় রাজখালী খাল দিয়ে নিয়মিত জোয়ারের পানি প্রবেশ করে। জোয়ারের পানি ও টানা বৃষ্টিতে ভিত ক্ষতিগ্রস্ত হয়ে দেয়ালটি ধসে পড়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এএল/২১৫১ ঘ.