নরসিংদী, জুলাই ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নরসিংদীর মনোহরদী উপজেলায় অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে কিশোরগঞ্জ সড়কের হিতাশী এলাকায় লাশটি পাওয়া যায় বলে পুলিশ জানায়। নিহতের বয়স আনুমানিক ৪০ বছর।
মনোহরদী থানার ওসি সাইদুর রহমান জানান, এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে। তাকে শ্বাসরোদ্ধ করে হত্যা করা হয়েছে বলে পুলিশ ধারণা করছে।
লাশ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/ডিডি/২০১৩ ঘ.
bdnews24