২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদার সঙ্গে ব্রিটিশ প্রতিনিধি দলের সাক্ষাৎ

ব্রিটিশ পার্লামেন্টের ঋণ সহায়তা, সাহায্য ও বাণিজ্য বিষয়ক সর্বদলীয় প্রতিনিধি দল খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2011, 05:11 PM

Updated : 24 Aug 2022, 03:36 PM

ঢাকা, জুলাই ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্রিটিশ পার্লামেন্টের ঋণ সহায়তা, সাহায্য ও বাণিজ্য বিষয়ক সর্বদলীয় প্রতিনিধি দল খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছে। বৃহস্পতিবার রাতে খালেদার গুলশানের কার্যালয়ে এই বৈঠকে ব্রিটিশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন লর্ড তারিক আহমেদ। বৈঠকে বাংলাদেশে উন্নয়ন কর্মকাণ্ডে নারী-পুরুষের সমান অধিকার, শিক্ষা, স্বাস্থ্য, দারিদ্র বিমোচনে যুক্তরাজ্যের প্রকল্প এবং গণতন্ত্র সুসংহত করা নিয়ে আলোচনা হয়। সাক্ষাতের পর লর্ড তারিক আহমেদ সাংবাদিকদের বলেন, ''বাংলাদেশ ব্রিটেনের অকৃত্রিম বন্ধু। বাংলাদেশে সবপর্যায়ে মানবাধিকার ও মানুষের বাক স্বাধীনতা রক্ষিত হবে বলে আমরা প্রত্যাশা করি।'' বাংলাদেশে পুরুষের পাশাপাশি নারীর ক্ষমতায়নে সন্তোষ প্রকাশ করে ব্রিটেনের ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির নেতা তারিক। সাক্ষাতের সময়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক হাইকমিশনার সাবিহ উদ্দিন আহমেদ ও সাংবাদিক শফিক রেহমান উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এএইচ/পিডি/২৩০৮ ঘ.