২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ পার্লামেন্ট প্রতিনিধিদের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেছে ব্রিটিশ পার্লামেন্টের ঋণ সহায়তা, সাহায্য ও বাণিজ্য বিষয়ক সর্বদলীয় প্রতিনিধি দল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2011, 04:04 PM

Updated : 24 Aug 2022, 03:36 PM

ঢাকা, জুলাই ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেছে ব্রিটিশ পার্লামেন্টের ঋণ সহায়তা, সাহায্য ও বাণিজ্য বিষয়ক সর্বদলীয় প্রতিনিধি দল। বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠকে ব্রিটিশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন লর্ড তারিক আহমেদ। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের জানান, সংসদীয় গণতন্ত্রকে শক্তিশালী ও প্রাতিষ্ঠানিক রূপ দিতে সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা ব্রিটিশ পার্লামেন্ট সদস্যদের জানিয়েছেন প্রধানমন্ত্রী। খাদ্য, শিক্ষা ও সামাজিক খাতের বিভিন্ন প্রকল্প নিয়েও বৈঠকে আলোচনা হয় বলে জানান আজাদ। তিনি বলেন, "শেখ হাসিনা বলেছেন, এ অঞ্চলের উন্নয়নের প্রধান বাধা দারিদ্র্য। ক্ষুধা, দারিদ্র্য ও নিরক্ষরতামুক্ত এবং বিজ্ঞান ও প্রযুক্তিতে উন্নত ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে বর্তমান সরকার ভিশন-২০২১ ঘোষণা করেছে।" ব্রিটিশ প্রতিনিধিদল শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করেন বলেও প্রেস সচিব জানান। অন্যদের মধ্যে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এম এ করিম ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মোল্লা ওয়াহিদুজ্জামান এ সময় উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এএল/জেকে/২১৫৮ ঘ.