বগুড়া, জুলাই ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বগুড়ার এরুলিয়া বিমানবন্দরের কাছে অটোরিক্সার ধাক্কায় এক ভটভটি যাত্রী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইদ্রিস আলী (৫৫) কাহালু উপজেলার পোড়াপাড়ার বাসিন্দা।
হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আব্দুল হালিম জানান, বগুড়াগামী একটি বাস প্রথমে অটোরিক্সাকে ধাক্কা দেয়। সেটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশেই একটি ভটভটিকে ধাক্কা দেয়।
এতে ভটভটি যাত্রী ইদ্রীস আলী ঘটনাস্থলেই মারা যান।
এ ব্যপারে থানায় অপমৃত্যু মামলা করা হয়েছে বলে জানান এসআই।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/কেএমএস/১৯০৪ ঘ.
bdnews24