২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিখোঁজের পর কিশোরের লাশ উদ্ধার

গাইবান্ধা সাদুল্লাপুর উপজেলায় নিখোঁজের প্রায় ১০ ঘণ্টা পর শাহাফুল ইসলাম মোল্লা (১২) নামে এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2011, 08:47 AM

Updated : 24 Aug 2022, 03:36 PM

গাইবান্ধা, জুলাই ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাইবান্ধা সাদুল্লাপুর উপজেলায় নিখোঁজের প্রায় ১০ ঘণ্টা পর শাহাফুল ইসলাম মোল্লা (১২) নামে এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার উপজেলার ইদিলপুর ইউনিয়নের চক গোবিন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে। শাহাফুল একই গ্রামের ছকু মোল্লার ছেলে। তার পরিবার দাবি করছে, জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে একই গ্রামের হেলাল উদ্দিন ও তার লোকজন শাহাফুলকে হত্যা করেছে। সাদুল্লাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) শাহীন রেজা জানান, বুধবার রাত সাড়ে ৮টার দিকে প্রতিবেশী রানা ও মাহবুব দোকানে যাওয়ার কথা বলে শাহাফুলকে ডেকে নিয়ে যায়। এরপর আর বাড়ি ফেরেনি সে। সকাল ৬টার দিকে বাড়ির পার্শ্ববর্তী একটি বাঁশ ঝাড়ে এলাকার লোকজন শাহাফুলে লাশ পরে থাকতে দেখে পুলিশে খবর দেয়। তিনি আরো জানান, লাশের গলায় ক্ষতচিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান এসআই। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৪৩১ ঘ.