মানিকগঞ্জ, জুলাই ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মানিকগঞ্জ সদর উপজেলার ঢাকা-আরিচা মহাসড়কের ভাটভাউর এলাকা থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের (২৫) লাশ উদ্ধার করেছে পুলিশ।
সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে ভাটভাউর এলাকার রহমান সিএনজি স্টেশনের প্রায় ২০০ গজ দূরে মহাসড়কের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।
তিনি জানান, মৃতদেহের মাথায় ও বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। পরনে নীল রংয়ের টি-শার্ট থাকলেও শরীরের অন্য অংশে কোন কাপড় ছিল না।
লাশ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে একটি অপমৃত্যুর মামলার প্রস্তুতি চলছে বলে জানান এসআই।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৪১৭ ঘ.
bdnews24