রাজশাহী বিশ্ববিদ্যালয়, জুলাই ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সৈয়দ আমীর আলী হল থেকে তিনটি হাতবোমাসহ অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের উপস্থিতিতে পুলিশ ইসলামী ছাত্রশিবিরের নিয়ন্ত্রিত ৩৫২ নম্বর কক্ষে তল্লাশি চালিয়ে হাতবোমাসহ একটি চাইনিজ কুড়াল, দুটি চাকু ও একটি রামদা উদ্ধার করে।
মতিহার থানার ওসি আকবর আলী জানান, গত বছরের ৮ ফেব্রয়ারি ছাত্রলীগ নেতাকর্মীদের ওপর শিবিরের হামলার পর থেকে ওই কক্ষটি বন্ধ ছিল।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর চৌধুরী মো. জাকারিয়া জানান, এ ব্যাপারে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৪১০ ঘ.
bdnews24