মাদারীপুর, জুলাই ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাদারীপুরের শিবচর উপজেলার একটি বাজারে ১৭টি দোকান পুড়ে গেছে।
মঙ্গলবার মধ্যরাতে কুতুবপুর বাজারে এ অগ্নিকাণ্ডে প্রায় এক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীরা দাবি করছেন।
কুতুবপুর ইউপি চেয়ারম্যান মনোয়ার বেপারি সাংবাদিকদের জানান, বাজারের একটি মুদি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই তা পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে।
আগুনে মুদি, তেল, ওষুধ, কম্পিউটারের দোকান ও সেলুনসহ বাজারের ১৭টি দোকান স
bdnews24