গাজীপুর, জুলাই ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরে দু'টি ট্রেনে কাটা পড়ে দুই ব্যক্তি নিহত হয়েছেন।
বুধবার সকাল সাড়ে ৯টার দিকে জেলার কালিয়াকৈরে মৌচাক এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতদের পরিচয় জানা যায় নি।
টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মো. আবুল খায়ের জানান, রাস্তা পার হতে গিয়ে 'ধুমকেতু' ট্রেনের নিচে কাটা পড়ে এক ব্যক্তি নিহত হয়েছেন। তার বয়স আনুমানিক ৩৩।
অপর দিকে গাজীপুর সদর উপজেলার ধীরাশ্রম রেলওয়ে স্টেশনের উত্তরে তড়ৎপাড়া এলাকায় ট্রেনের নিচে কাটা পড়ে আনুমানিক ২০ বছর বয়সী এক যুবক নিহত হয়েছেন। কোন ট্রেনের নিচে তিনি কাটা পড়েছেন তা জানা যায়নি।
রেলওয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/কেএমএস/১৬৫১ ঘ.
bdnews24