ঢাকা, জুলাই ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) অধিদপ্তরের পরিচালক মো. সফিক উল্লাহ'র চুক্তির মেয়াদ আরো দুই বছর বাড়ানো হয়েছে।
বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে তার চুক্তির মেয়াদ বাড়ানো হয়। আগামী ২২ জুলাই অথবা যোগ দেওয়ার পর থেকে নতুন বর্ধিত মেয়াদ কার্যকর হবে।
সফিক গত ২০০৯ সালের ১৯ জুলাই এনএসআই'র পরিচালক পদে চুক্তিতে নিয়োগ পান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমআই/১৬২২ ঘ.
bdnews24