২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২৫ জুলাই ঢাকায় শুরু হচ্ছে অটিজম সম্মেলন

দক্ষিণ এশিয়ায় অটিজমের ওপর প্রথম আঞ্চলিক সম্মেলনের আয়োজক হতে যাচ্ছে বাংলাদেশ। আগামী ২৫ জুলাই রাজধানীর রূপসী বাংলা হোটেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সম্মেলনের উদ্বোধন করবেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2011, 05:07 PM

Updated : 24 Aug 2022, 03:35 PM

ঢাকা, জুলাই ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দক্ষিণ এশিয়ায় অটিজমের ওপর প্রথম আঞ্চলিক সম্মেলনের আয়োজক হতে যাচ্ছে বাংলাদেশ। আগামী ২৫ জুলাই রাজধানীর রূপসী বাংলা হোটেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সম্মেলনের উদ্বোধন করবেন। ভারতীয় কংগ্রেসের সভানেত্রী সোনিয়া গান্ধীসহ আঞ্চলিক নেতৃবৃন্দের উপস্থিতিতে দুই দিনব্যাপী এ সম্মেলনে 'দক্ষিণ এশীয় অটিজম নেটওয়ার্ক' গঠন করা হবে বলেও আশা করা হচ্ছে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ), বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ও আন্তর্জাতিক সংস্থা অটিজম স্পিকস বাংলাদেশ সরকারের সঙ্গে যৌথভাবে এই সম্মেলনের আয়োজক করছে। শৈশবের কোনো পর্যায়ে বুদ্ধিমত্তার স্বাভাবিক বিকাশ বন্ধ হয়ে গেলে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় তাকে বলা হয় অটিজম। এ ধরনের শিশুরা অন্যদের মতো করে নিজের যত