২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাইবান্ধায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় বজ্রপাতে মক্তব হোসেন (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2011, 09:21 AM

Updated : 24 Aug 2022, 03:35 PM

গাইবান্ধা, জুলাই ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় বজ্রপাতে মক্তব হোসেন (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার উপজেলার তালুক কানুপুর ইউনিয়নের সুন্দইল গ্রামে এ ঘটনা ঘটে বলে স্থানীয় ইউপি চেয়ারম্যান সোলায়মান আলী সরকার জানিয়েছেন। তিনি সাংবাদিকদের জানান, বেলা ১১টার দিকে মক্তব বাড়ির পাশে তার পাট ক্ষেত পরিচর্যা করছিলেন। এ সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই তিনি মারা যান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/আরএ/১৫২০ ঘ.