২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝালকাঠিতে জঙ্গি সন্দেহে আটক ৯

ঝালকাঠির রাজাপুর উপজেলা থেকে জঙ্গি সন্দেহে নয় জনকে আটক করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2011, 05:19 PM

Updated : 24 Aug 2022, 03:35 PM

বরিশাল, জুলাই ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝালকাঠির রাজাপুর উপজেলা থেকে জঙ্গি সন্দেহে নয় জনকে আটক করেছে পুলিশ। সোমবার রাত সাড়ে ৯টায় উপজেলার বাইপাস সড়ক থেকে তাদের আটক করা হয় বলে পুলিশ জানিয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম জামা যায়নি। রাজাপুর থানার ওসি মো. তোফাজ্জেল হোসেন বলেন, আটক হওয়া লোকজন রাজাপুরে কয়েকটি দোকানে গিয়ে দোকানী ও উপস্থিত ক্রেতাদের ইসলাম ধর্মের গুরুত্ব ও রীতিনীতি পালনের আহ্বান জানিয়ে বক্তব্য দেন। খবর পেয়ে পুলিশ গিয়ে তাদের আটক করে। তাদের থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩১১ ঘ.