২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারের গণপিটুনির ঘটনায় বিক্ষোভ মিরপুরে

সাভারের আমিনবাজারে গণপিটুনির নামে কলেজছাত্রদের হত্যা করা হয়েছে দাবি করে মিরপুরে সড়ক আটকে বিক্ষোভ করেছে স্থানীয়রা। এতে শ্যামলী থেকে টেকনিক্যাল মোড় পর্যন্ত গাড়ি চলাচল প্রায় দেড় ঘণ্টা বন্ধ থাকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2011, 08:03 AM

Updated : 24 Aug 2022, 03:35 PM

ঢাকা, জুলাই ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাভারের আমিনবাজারে গণপিটুনির নামে কলেজছাত্রদের হত্যা করা হয়েছে দাবি করে মিরপুরে সড়ক আটকে বিক্ষোভ করেছে স্থানীয়রা। এতে শ্যামলী থেকে টেকনিক্যাল মোড় পর্যন্ত গাড়ি চলাচল প্রায় দেড় ঘণ্টা বন্ধ থাকে। সোমবার ভোররাতে গাবতলী সেতুর পশ্চিমপাড়ে বড়দেশী এলাকার কেবলার চরে ডাকাত সন্দেহে স্থানীয়দের পিটুনিতে ছয় জন নিহত হন। পরে সনাক্ত হয়, তাদের পাঁচ জনই কলেজছাত্র। এদের মধ্যে তিন জন মিরপুরের দারুস সালাম এলাকার বাসিন্দা। এলাকার তিন যুবকের মৃত্যুর খবর শুনে বেলা সাড়ে ১২টার দিকে দারুস সালাম এলাকার কয়েকহাজার লোক সড়কে অবস্থান নেয়। এতে শ্যামলী থেকে গাবতলীর আগে টেকনিক্যাল মোড় পর্যন্ত সড়কে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। ফলে গাবতলীমুখী যাত্রীদের হেঁটেই গন্তব্যে যেতে হয়। স্থানীয়রা বলছেন, পরিকল্পনা করে তাদের এলাকার যুবকদের হত্যা করা হয়েছে। বিক্ষোভের খবর পেয়ে স্থানীয় সংসদ সদস্য আসলামুল হক ঘটনাস্থলে যান। তিনি এলাকাবাসীকে বলেন, বিষয়টি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তার কথা হয়েছে। তদন্ত করে এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস মিলেছে। ঢাকা মহানগর পুলিশের মিরপুর অঞ্চলের উপকমিশনার ইমতিয়াজ আহমেদ ঘটনাস্থলে সাংবাদিকদের বলেন, "এ বিষয়টি হত্যা কি না, তা তদন্ত করে দেখা হবে। তদন্তে যদি প্রমাণ পাওয়া যায় এটি হত্যাকাণ্ড, তবে জড়িতদের গ্রেপ্তার করা হবে।" এ নিয়ে একটি হত্যামামলাও হবে বলে জানিয়েছেন তিনি। সংসদ সদস্য ও পুলিশ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে দুপুর ২টার দিকে জনতা রাস্তা ছাড়ে। সাভারে কথিত গণপিটুনিতে নিহতদের মধ্যে তিন জন বাংলা কলেজের ছাত্র। তারা হলেন-