২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরায় আ'লীগ অফিসে বোমা হামলা

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পদ্মপুকুর ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ে বোমা হামলা চালিয়েছে দুর্বৃত্তরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2011, 06:20 PM

Updated : 24 Aug 2022, 03:34 PM

সাতক্ষীরা, জুলাই ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পদ্মপুকুর ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ে বোমা হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। শনিবার রাত ৯টায় এই হামলায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। পুলিশ কার্যালয়টি ঘিরে রেখেছে। এ সময় ওই কার্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবিও ভাংচুর করা হয় বলে পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে। স্থানীয় আওয়ামী লীগ নোতারা এ ঘটনার জন্য জামায়াতে ইসলামীকে দায়ী করলেও দলটি তা অস্বীকার করেছে। স্থানীয়দের বরাত দিয়ে শ্যামনগর থানার ওসি জালাল উদ্দীন আহম্মদ জানান, চণ্ডিপুর গ্রামে অবস্থিত পদ্মপুকুর ইউনিয়ন ইউনিয়ন আওয়ামী লীগ অফিসে আকস্মিক বোমা হামলা হয়। পরপর তিনটি বোমা ফাটলেও অফিসে কেউ না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি। তিনি বলেন, খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে দু'টি তাজা বোমা উদ্ধার করেছে। পদ্মপুকুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আতাউর রহমান অভিযোগ করেন, ইউনিয়ন জামায়াতের নেতারা সন্ধ্যায় আওয়ামী লীগ অফিসের পাশে একটি সভা করে। পরে তারা আওয়ামী লীগ অফিসে ঢুকে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ভাংচুর করে। এরপর সাইন বোর্ড উপড়ে ফেলে দিয়ে পরপর তিনটি বোমার বিস্ফোরণ ঘটায়। পরে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা এগিয়ে এলে তারা পালিয়ে যায়। এ ব্যাপারে শ্যামপুর উপজেলা জামায়াত সভাপতি আব্দুল মজিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আওয়ামী লীগ কার্যালয়ে হামলার কথা শুনেছি। তবে এ ঘটনায় জামায়াতে ইসলামী কোনোভাবেই জড়িত নয়।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০১৮ ঘ.