২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-ছেলের মৃত্যু

নোয়াখালী সদর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও ছেলের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2011, 01:59 PM

Updated : 24 Aug 2022, 03:34 PM

নোয়াখালী, জুলাই ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নোয়াখালী সদর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও ছেলের মৃত্যু হয়েছে। শনিবার সকালে এওজবালিয়া ইউনিয়নের সাহেবেরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে নিহতের পারিবার ও পুলিশ জানিয়েছে। নিহতরা হলেন- জাহানার বেগম (৪৫) ও তার ছেলে রেদওয়ান আহম্মেদ (৯)। রেদওয়ান স্থানীয় পূর্ব এওজবালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণীর ছাত্র। জাহানারা বেগমের স্বামী আবু তাহের সাংবাদিকদের জানান, সকাল ১০টার দিকে জাহানারা বাড়ির পাশে ক্ষেত থেকে হাঁসের বাচ্চা আনতে গেলে ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। এসময় মাকে বাঁচাতে গিয়ে ছেলে রেদওয়ানও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায়। সদর উপেজলা চেয়ারম্যান শিহাব উদ্দিন শাহীন জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও ছেলের মৃত্যু হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/১৯৫৬ ঘ.