পাবনা, জুলাই ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিবন্ধনের সময় জমির দাম কম দেখানোর অভিযোগে পাবনার ঈশ্বরদীতে ছয় জন সাব-রেজিস্ট্রার ও দুই দলিল লেখকের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বৃহস্পতিবার রাতে জেলা দুদকের সহকারী পরিচালক মোশারফ হোসেন এই মামলা দায়ের করেন। আসামিরা জমির দাম কম দেখানোর কারণে সরকারের ৫ লাখ ৩২ হাজার টাকা লোকসান হয়েছে বলে মামলায় অভিযোগ করা হয়েছে।
শুক্রবার সকালে ঈশ্বরদী থানার ওসি কাজী হানিফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আসামি আজিবুর রহমান, নজরুল ইসলাম, আব্দুর রশিদ, আব্দুল বারেক মিয়া (বর্তমানে অব.), অসিম কুমার (বর্তমানে অব.), মোশারোফ হোসেন (বর্তমানে অব.) বিভিন্ন সময় ঈশ্বরদীতে সাব- রেজিস্ট্রারের দায়িত্ব পালন করেন।
আর দুই দলিল লেখকের নাম আব্দুস সাত্তার ও আফজাল হোসেন।
সংশ্লি
bdnews24