২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হবিগঞ্জে বিএসএফ-বিজিবি বৈঠক, ভূমি বিরোধ নিয়ে আলোচনা

বাংলাদেশ ও ভারতের মধ্যে সীমান্ত ভূমি নিয়ে বিরোধ, খোয়াই নদীর তীর সংরক্ষণ বাধ নির্মাণ, সীমান্ত অপরাধ দমনসহ বিভিন্ন বিষয় নিয়ে বিএসএফ ও বিজিবির মধ্যে বৈঠক হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2011, 01:32 PM

Updated : 24 Aug 2022, 03:33 PM

হবিগঞ্জ, জুলাই ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ ও ভারতের মধ্যে সীমান্ত ভূমি নিয়ে বিরোধ, খোয়াই নদীর তীর সংরক্ষণ বাধ নির্মাণ, সীমান্ত অপরাধ দমনসহ বিভিন্ন বিষয় নিয়ে বিএসএফ ও বিজিবির মধ্যে বৈঠক হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৩ টায় বিজিবি-১৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল নুরুল হুদা বৈঠক শেষে সাংবাদিকের জানান বৈঠক ফলপ্রসূ হয়েছে। এতে হবিগঞ্জের বাল্লা সীমান্ত এলাকার গোবরখলা ও গাজীপুরের বিরোধপূর্ণ ভূমির বিষয় নিয়েও আলোচনা হয়। হবিগঞ্জের মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া চা বাগানের ম্যানেজারের ডাকবাংলোয় এই বৈঠক সকাল সাড়ে ১০টায় শুরু হয়। চলে বিকাল ৩টা পর্যন্ত। বিএসএফ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন তেলিয়ামুড়া সেক্টরের কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল এইচ কে তামবি। বিজিবি প্রতিনিধি দলের নেতৃত্ব দেন সিলেট সেক্টরের কমান্ডার কর্ণেল মো. খায়রুজ্জামান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/১৯২৪ ঘ.