২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আবু তোরাব বিদ্যালয়ে যোগাযোগ মন্ত্রী

মিরসরাইয়ে স্কুলছাত্র বহনকারী ট্রাক দুর্ঘটনার জন্য চালকের অদক্ষতাকেই দায়ী করেছেন যোগাযোগ মন্ত্রী সৈয়দ আবুল হোসেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2011, 10:24 AM

Updated : 24 Aug 2022, 03:33 PM

চট্টগ্রাম, জুলাই ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মিরসরাইয়ে স্কুলছাত্র বহনকারী ট্রাক দুর্ঘটনার জন্য চালকের অদক্ষতাকেই দায়ী করেছেন যোগাযোগ মন্ত্রী সৈয়দ আবুল হোসেন। বৃহস্পতিবার দুপুরে দুর্ঘটনাস্থল সৈদালী এবং আবু তোরাব উচ্চ বিদ্যালয় পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, দুর্ঘটনা তদন্তে গঠিত তদারক ও তদন্ত কমিটির প্রাথমিক অনুসন্ধানে মনে হচ্ছে- দুর্ঘটনা কবলিত ট্রাকটির ফিটনেস ও রেজিস্ট্রেশন সার্টিফিকেট ছিল। কিন্তুু চালকের কোন ড্রাইভিং লাইসেন্স ছিল না। 'ঘটনাস্থলের সড়কটি তেমন ঝুঁকিপূর্ণ নয়। চালকের দায়িত্বহীনতাই এত বড় দুর্ঘটনার মুল কারণ।' ট্রাকে করে স্কুল শিক্ষার্থী পরিবহনের বিষয়ে আবুল হোসেন বলেন, ট্রাকে মালামাল পরিবহনের কথা। তাতে কেন ছাত্র ওঠানো হলো। গত সোমবার দুপুরে মিরসরাই থেকে বঙ্গবন্ধু গোল্ডকাপের খেলা দেখে ফেরার পথে ট্রাক খাদে পড়ে নিহত হয় ৩৭ স্কুল শিক্ষার্থীসহ ৩৯ জন। নিহতদের মধ্যে ২৮ জনই আবু তোরাব বহুমূখী উচ্চ বিদ্যালয়ের ছাত্র। আবু তোরাব প্রাথমিক বিদ্যালয়ের সাথে মঘাদিয়া আঞ্জুমান্নেসা প্রাথমিক বিদ্যালয়ের খেলা দেখতে ট্রাকে করে মিরসরাই স্টেডিয়ামে যায় এলাকার পাঁচটি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এলাকার বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের দাবির মুখে আবু তোরাব প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যরা ওই ট্রাকটি ভাড়া করে দিয়েছিলেন বলে সাংবাদিকদের জানিয়েছিলেন প্রাথমিক বিদ্যালয়টির প্রধান শিক্ষক নিহার কান্তি দাশ। এ বিষয়ে যোগাযোগ মন্ত্রী আবুল হোসেন বলেন, এক্ষেত্রে বিদ্যালয় পরিচালনা কমিটির চরম দায়িত্বহীনতার পরিচয় পাওয়া গেছে। ট্রাক মালিক একজন অনভিজ্ঞ চালককে গাড়ি চালাতে দিয়ে দায়িত্বহীনতার পরিচয় দিয়েছেন দেশের বিভিন্ন বিদ্যালয়ে শিক্ষার্থীদের পরিবহনে সরকার যানবাহন দিয়েছে। খেলা দেখতে যাওয়ার জন্য জেলা প্রশাসন বা বিআরটিএ'র মাধ্যমে আবেদন করলে গাড়ির ব্যবস্থা করা যেত। সোমবার দুর্ঘটনা কবলিত ছোট ট্রাকটি (চট্ট মেট্রো ড- ১১০৩৩৭) স্থানীয় আবু তোরাব বাজারের হাজী রাইস মিলের। এর মালিক হাজী এমরান। এদিকে, যোগাযোগমন্ত্রী নিহত শিক্ষার্থীদের প্রত্যেকের পরিবারকে তার ব্যক্তিগত তরফ থেকে ২৫ হাজার টাকা এবং আহতদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে দেয়ার ঘোষণা দেন। এছাড়া দুর্ঘটনায় নিহত এবং আহত স্কুল ছাত্রদের পরিবারের কোন সদস্য উচ্চ শিক্ষা গ্রহণ করতে চাইলে মাদারীপুরে তার পরিচালিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিনা খরচে