২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিস্ফোরক মামলায়ও তারেককে গ্রেপ্তারে পরোয়ানা

হত্যামামলার পর ২১ অগাস্টের বিস্ফোরক মামলায়ও তারেক রহমানসহ ১২ পলাতক আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2011, 05:53 AM

Updated : 24 Aug 2022, 03:33 PM

ঢাকা, জুলাই ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হত্যামামলার পর ২১ অগাস্টের বিস্ফোরক মামলায়ও তারেক রহমানসহ ১২ পলাতক আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। বৃহস্পতিবার ঢাকার মহানগর দায়রা জজ জহুরুল হক পরোয়ানা জারির এ আদেশ দেন। পরোয়ানা তামিল সংক্রান্ত প্রতিবেদন আগামী ২৬ জুলাই দাখিল করতে পুলিশের প্রতি নির্দেশ দেওয়া হয়েছে। গত ৩ জুলাই ২১ অগাস্টের ঘটনায় দুই মামলার সম্পূরক অভিযোগপত্র দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যে হত্যামামলায় খালেদা জিয়ার ছেলে তারেকসহ পলাতক ১৮ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে হাকিম আদালত। বিস্ফোরক মামলার অভিযোগপত্র পাঠিয়ে দেওয়া হয় জজ আদালতে। হত্যামামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারির পর সাবেক তিন পুলিশপ্রধান মো. আশরাফুল হুদা, শহুদুল হক ও খোদা বখশ চৌধুরী এবং সাবেক তিন তদন্ত কর্মকর্তা আব্দুর রশিদ, মুন্সী আতিকুর রহমান, মো. রুহুল আমিন আদালতে আত্মসমর্পণ করেন। এরপর তাদের কারাগারে পাঠানো হয়। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ- সিআইডির দেওয়া সম্পূরক অভিযোগপত্রে আসামির তালিকায় নতুন করে ৩০ জন যোগ হয়। এদের মধ্যে তারেক ছাড়াও রয়েছেন খালেদার সাবেক রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী, বিএনপির সংসদ সদস্য শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ প্রমুখ। অসুস্থতার কারণে সিআইডির সাবেক কর্মকর্তা রুহুল আমিন, মুন্সি আতিক ও রশীদকে বৃহস্পতিবার আদালতে হাজির করা হয়নি। বাবর, মুজাহিদসহ ২৮ আসামিকে কারাগার থেকে আদালকে আনা হয়। কয়েক জনের পক্ষে জামিন আবেদন হলেও আদালত তা নাকচ করে। বিস্ফোরক মামলায় যে ১২ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হলো, তারা হলেন- তারেক রহমান, হারিছ চৌধুরী, কায়কোবাদ, হানিফ এন্টারপ্রাইজের মালিক মো. হানিফ, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলাম জোয়ার্দার, ডিজিএফআইয়ের সাবেক কর্মকর্তা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল এটিএম আমিন, মাওলানা আবদুর রউফ ওরফে আবু ওমর হোমায়রা ওরফে পীর সাহেব বাবা, মুফতি শফিকুর রহমান, মুফতি আবদুল হাই, বাবু ওরফে রাতুল বাবু, মো. ওবায়দুর রহমান ও খান সাইদ হাসান। ২০০৪ সালের ২১ অগাস্ট বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলায় দলের কেন্দ্রীয় নেত্রী আইভী রহমানসহ ২৪ জন নিহত এবং কয়েকশ' লোক আহত হন। এতে শেখ হাসিনার শ্রবণ ইন্দ্রিয়ও ক্ষতিগ্রস্ত হয়। বিএনপি-জামায়াত জোট সরকারের সময় এ মামলার তদন্ত ভিন্ন খাতে প্রবাহিত করা হয় বলে অভিযোগ ওঠে। কয়েকজন তদন্ত কর্মকর্তার হাত ঘুরে সেনা সমর্থিত বিগত তত্ত্বাবধায়ক সরকার আমলে ২০০৮ সালের ১১ জুন সিআইডি কর্মকর্তা ফজলুল কবীর ২২ জনকে আসামি করে মামলার অভিযোগপত্র দাখিল করেন। পরে রাষ্ট্র্রপক্ষের আবেদনে ২০০৯ সালের ৩ অগাস্ট আদালত অধিকতর তদন্তের আদেশ দেয়। এরপরই সিআইডির বিশেষ পুলিশ সুপার কাহহার আকন্দ মামলাটির অধিকতর তদন্তের দায়িত্ব পান। গত ৩ জুলাই হত্যা মামলায় একটি এবং বিস্ফোরক মামলায় আরেকটি অভিযোগপত্র আদালতে জমা দেন। নতুন ৩০ জনসহ দুই মামলায় মোট আসামির সংখ্যা এখন ৫২ জন। এ ছাড়া ৮৩ জনকে নতুন করে সাক্ষী করা হয়েছে। এদের নিয়ে দুই মামলায় এখন সাক্ষীর সংখ্যা ৪৯১ জন। প্রধান বিরোধী দল বিএনপির অভিযোগ, দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেককে ষড়যন্ত্রমূলকভাবে এ মামলায় ফাঁসানো হচ্ছে। ডজনের বেশি মামলার আসামি তারেক তত্ত্বাবধায়ক সরকার আমলে আমলে জামিনে মুক্তির পর লন্ডনে যান। এখন তিনি সেখানেই রয়েছেন। তারেকের ভাই আরাফাত রহমানের অনুপস্থিতিতে স