২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গণপরিবহনকে বীমার আওতায় আনার উদ্যোগ

হরতালের মধ্যে গাড়ি চলাচল স্বভাবিক রাখতে সরকারি ও বেসরকারি পর্যায়ে গণপরিবহনকে 'ব্যাপকভাবে' বীমার আওতায় আনার উদ্যোগ নিচ্ছে নেওয়া হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2011, 03:06 PM

Updated : 24 Aug 2022, 03:33 PM

ঢাকা, জুলাই ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হরতালের মধ্যে গাড়ি চলাচল স্বভাবিক রাখতে সরকারি ও বেসরকারি পর্যায়ে গণপরিবহনকে 'ব্যাপকভাবে' বীমার আওতায় আনার উদ্যোগ নিচ্ছে নেওয়া হচ্ছে। এ নিয়ে বুধবার অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে ব্যবসায়ীরা বৈঠক করেন। পরে অর্থমন্ত্রী সাংবাদিকদের বলেন, "হরতাল হলে পটকা-টটকা মারে। এ ভয়ে অনেকেই গাড়ি বের করে না। গ্র"প ইন্সুরেন্স থাকলে ক্ষতিপূরণ পাওয়ার এ ভয় অনেকটাই কেটে যাবে।" "বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিসি) গাড়িগুলো আমরা ইন্সুরেন্সের আওতায় আনবো। বেসরকারি খাতের গাড়িগুলোকে ইন্সুরেন্সের আওতায় আনতে তারা (ব্যবসায়ীরা) আলাদাভাবে কাজ করবে", যোগ করেন তিনি। বৈঠকে অন্যদের মধ্যে বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সভাপতি একে আজাদ, বেক্সিমকো গ্র"পের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান, বাংলাদেশ ইন্সুরেন্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান শেখ কবির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। গণপরিবহনে ইন্সুরেন্সের ব্যবস্থা রয়েছে- জানিয়ে কবির হোসেন বলেন, "তবে ক্ষতিপূরণ পাওয়া যায় এমন ইন্সুরেন্সের সংখ্যা কম। ব্যাপকভাবে ইন্সুরেন্স করানোর জন্যই আমরা এ উদ্যোগ নিয়েছি।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এএল/২০৫৮ ঘ.