২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রোজায় সিএনজি স্টেশনে গ্যাস সরবরাহ আরো কমবে

বিদ্যুৎ কেন্দ্রগুলোতে গ্যাস সরবরাহ বাড়াতে আসন্ন রোজার মাসে সিএনজি স্টেশনগুলোতে আরো দুই ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ রাখার উদ্যোগ নিয়েছে সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2011, 12:02 PM

Updated : 24 Aug 2022, 03:33 PM

ঢাকা, জুলাই ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিদ্যুৎ কেন্দ্রগুলোতে গ্যাস সরবরাহ বাড়াতে আসন্ন রোজার মাসে সিএনজি স্টেশনগুলোতে আরো দুই ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ রাখার উদ্যোগ নিয়েছে সরকার। বুধবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে এক বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত হয় বলে পেট্রোবাংলার চেয়ারম্যান হোসেন মনসুর জানান। বর্তমানে সিএনজি স্টেশনগুলোতে বিকাল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকে। হোসেন মনসুর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "রোজার মাসে সিএনজি স্টেশনে আরো ২ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ রাখার বিষয়ে আজকের বৈঠকে সিদ্ধান্ত নিয়েছি আমরা। তবে সিএনজি স্টেশন মালিকদের সঙ্গে আলোচনার পরই এটা বাস্তবায়ন করা হবে।" "আরো ২ ঘণ্টা স্টেশনগুলো বন্ধ রাখার জন্য তাদের প্রস্তাব দেব আমরা," যোগ করেন তিনি। এই সিদ্ধান্ত বাস্তবায়ন হলে যে গ্যাস বাঁচবে- তা বিদ্যুৎ কেন্দ্রগুলোতে সরবরাহ করা হবে বলেও উল্লেখ করেন পেট্রোবাংলার চেয়ারম্যান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/জেকে/১৭৫৫ ঘ.