ঢাকা, জুলাই ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শবে বরাত উপলক্ষে ১৮ জুলাই সরকারি ছুটি থাকায় ওই দিন ঢাকায় যুক্তরাষ্ট্রের দূতাবাস বন্ধ থাকবে।
বুধবার দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়ে বলা হয়, ছুটির কারণে ১৮ জুলাই (সোমবার) যেসব ভিসা প্রার্থীর সাক্ষাৎকারের দিন নির্ধারিত রয়েছে, তাদের সাক্ষাৎকার হবে একদিন আগে- রোববার, একই সময়ে।
কোনো কারণে রোববার সাক্ষাৎকারে অংশ নিতে অপারগ হলে অভিবাসন ভিসা প্রার্থীদের DhakaIV@state.gov এবং ডাইভারসিটি ভিসা প্রার্থীদের DhakaDV@state.gov -এই ঠিকানায় ইমেইল করতে অনুরোধ করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএল/১৭১৮ ঘ.
bdnews24