সাভার, জুলাই ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার ধামরাইয়ে দুই ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার বেলা ১১ টার দিকে কেলিয়া ব্রিজের নীচ থেকে হাত বাধা অবস্থায় লাশ দু'টি উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে।
নিহতদের পরিচয় জানা যায়নি। তাদের বয়স ৩৫ থেকে ৪০ বছরের মধ্যে।
ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) হেলাল উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পথচারীরা লাশ দুটি ব্রিজের নীচে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়।
তিনি বলেন, অন্য কোন জায়গা থেকে তাদের অপহরণ করে হত্যার পর রাতের আধারে দুর্বৃত্তরা লাশ দুটি ব্রিজের নীচে ফেলে রেখে গেছে বলে ধারণা করা হচ্ছে।
দু'জনকে পেছনে হাত বেঁধে সম্ভবত মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে। দুজন সম্ভবত ব্যবসায়ী ও পরস্পর আত্মীয় ।
লাশ ময়নাতদন্তের জন্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে একটি হত্যা মামলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/কেএমএস/১৮১০ ঘ.
bdnews24