২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুন্সীগঞ্জে বাসচাপায় এক ব্যক্তির মৃত্যু

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় বাসের চাপায় আব্দুল বাছেদ (৩৮) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2011, 08:23 AM

Updated : 24 Aug 2022, 03:33 PM

মুন্সীগঞ্জ, জুলাই ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় বাসের চাপায় আব্দুল বাছেদ (৩৮) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার বেতকা-সিরাজদিখান সড়কের গোয়ালবাড়ি নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর স্থানীয়রা প্রায় আধা ঘণ্টা ওই সড়ক অবরোধ করে রাখে। এ সময় রাস্তার দুই পাশে যানজট সৃষ্টি হয়। পরে প্রশাসনের হস্তক্ষেপে যান চালাচল স্বাভাবিক হয়। সিরাজদিখান থানার ওসি মেহেদী হাসান জানান, বাসের ছাদ থেকে নামার সময় অন্য একটি বাসের চাপায় গুরুতর আহত হয় বাছেদ। তাকে প্রথমে ইছাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ঢাকায় নেওয়ার পথে মারা যান তিনি। বাছেদ সিরাজদিখানের চোকদারপাড়ার বাসিন্দা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৪১৮ ঘ.