২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নড়াইলের হামলায় আহত সমকাল প্রতিনিধি

নড়াইলের কালিয়া প্রেসক্লাব সভাপতি মশিউল হক মিঠু ও তার স্ত্রী রিনা পারভিন দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2011, 02:14 PM

Updated : 24 Aug 2022, 03:32 PM

নড়াইল, জুলাই ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-নড়াইলের কালিয়া প্রেসক্লাব সভাপতি মশিউল হক মিঠু ও তার স্ত্রী রিনা পারভিন দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত হয়েছেন। রোববার গভীর রাতে কালিয়া উপজেলার কলাবাড়িয়ায় তাদের গ্রামের বাড়িতে এ হামলা হয়। সোমবার রাত ৯টার দিকে তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মশিউল হক দৈনিক সমকালের কালিয়া উপজেলা প্রতিনিধি। মশিউলের ভাই মো. পলাশ সাংবাদিকদের জানান, রাত আড়াইটার দিকে ৭/৮ জন দুর্বৃত্ত ঘরে ঢুকে ঘুমন্ত মশিউল (৪৫) ও রিনাকে (৩২) লক্ষ্য করে গুলি করে ও বোমা ছোঁড়ে। বোমার আঘাতে মিঠুর ডান হাতের কব্জি উড়ে যায় এবং বুকে গুলিবিদ্ধ হয়। আর রিনা পারভিনের মাথায় গুলিবিদ্ধ হয় বলে জানান পলাশ। তাদের প্রথমে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, এরপর খুলনা মেড্যিাকল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানেও অবস্থার অবনতি হলে সোমবার তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। নড়াগাতি থানার ওসি ছরোয়ার হোসেন গুলি করার বিষয়টি অস্বীকার করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তাদের ওপর বোমা হামলা চালানো হয়েছে। তাদের শরীরে বোমার বেশ কয়েকটি স্পি