২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ম্যানহোল থেকে বস্তাবন্দি লাশ উদ্ধার

রাজধানীর গোলাপবাগে একটি ম্যানহোল থেকে বস্তায় পেঁচানো অজ্ঞাত পরিচয় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2011, 12:25 PM

Updated : 24 Aug 2022, 03:32 PM

ঢাকা, জুলাই ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর গোলাপবাগে একটি ম্যানহোল থেকে বস্তায় পেঁচানো অজ্ঞাত পরিচয় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার বিকাল ৫টার দিকে লাশটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, যুবকটিকে (৩০) ছুরি মেরে হত্যার পর প্রথমে দুটি পলিথিন ও পরে একটি চটের বস্তায় ভরে ম্যানহোলে ফেলে দেয় দুর্বৃত্তরা। যাত্রাবাড়ি থানার ওসি আবুল কাশেম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, হত্যার পর লাশটি পুড়িয়ে ফেলারও চেষ্টা করেছিলো দুর্বৃত্তরা। যুবকটির শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত ও পুড়ে যাওয়ার চিহ্ন রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য সলিমুল্লাহ মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/আরএ/১৮২১ ঘ.