২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নদী রক্ষা: ১১ কর্মকর্তার বিষয়ে আদেশ মঙ্গলবার

ঢাকার আশপাশের চার নদী রক্ষার আদেশ না মানায় ১১ কর্মকর্তার বিরুদ্ধে রুল দিলেও পরে তা প্রত্যাহার করে মঙ্গলবার আদেশের দিন ধার্য করেছে হাইকোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2011, 10:25 AM

Updated : 24 Aug 2022, 03:32 PM

ঢাকা, জুলাই ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার আশপাশের চার নদী রক্ষার আদেশ না মানায় ১১ কর্মকর্তার বিরুদ্ধে রুল দিলেও পরে তা প্রত্যাহার করে মঙ্গলবার আদেশের দিন ধার্য করেছে হাইকোর্ট। সোমবার বিকালে বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও এম মোয়াজ্জাম হোসেনের বেঞ্চ এ আদেশ দেয়। ঢাকার আশপাশের চার নদী রক্ষার অবৈধ স্থাপনা উচ্ছেদের বিষয়ে নির্দেশ অমান্য করায় পাঁচ সচিবসহ ১১ সরকারি কর্মকর্তার বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না- তার কারণ জানাতে চেয়ে দুপুরে আদেশ দেয় একই বেঞ্চ । পরে অতিরিক্ত অ্যার্টনি জেনারেল এম কে রহমান বলেন, "আদালত অবমাননার আবেদনে নাম উল্লেখ করতে হয়। কিন্তু এ আবেদনে প্রক্রিয়াগত ভুল রয়েছে। হাইকোর্টের আদেশের পর আমরা আবেদন জানালে আদালত অস্বাক্ষরিত আদেশটি প্রত্যাহার করে আগামীকাল (মঙ্গলবার) আদেশের দিন ধার্য করেছে।" গত রোববার দায়ের করা এ মামলায় পরিকল্পনা, অর্থ, নৌ-পরিবহন, যোগাযোগ ও পানিসম্পদ সচিবসহ ওই ১১ কর্মকর্তাকে বিবাদী করেছে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ সামের একটি সংগঠন। বাকি ছয় কর্মকর্তা হলেন- বিআইডবি