২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে মাছের আড়তে লুট

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় একটি মাছের আড়তে লুটপাট করেছে জলদস্যুরা। জলদস্যুদের হামলায় আহত হয়েছে আড়তের সাত কর্মচারী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2011, 09:53 AM

Updated : 24 Aug 2022, 03:32 PM

বরিশাল, জুলাই ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় একটি মাছের আড়তে লুটপাট করেছে জলদস্যুরা। জলদস্যুদের হামলায় আহত হয়েছে আড়তের সাত কর্মচারী। সোমবার ভোররাতে উপজেলার গবিন্দপুর ইউনিয়নের গোয়াল ভাওয়ার চরে এ দুর্ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানিয়েছে। জলদস্যুরা নগদ টাকা ও মাছসহ প্রায় পাঁচ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে বলে দাবি করেছেন আড়ত মালিক বেল্লাল মোল্লা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, ভোররাত ৩টার দিকে ২০-২৫ জনের এক দল সশস্ত্র জলদস্যু আড়তে হানা দিয়ে লুটপাট শুরু করে। এসময় আড়তে থাকা কর্মচারীরা তাদের বাধা দেওয়ার চেষ্টা করলে তাদের মারধর করা হয়। এতে আহত হয় সাত কর্মচারী। "জলদস্যুরা নগদ ১ লাখ ৬০ হাজার টাকা, ৩ লাখ টাকার ইলিশ ও ১৮টি মোবাইল সেট লুট করে নিয়ে গেছে।" আহতদের মধ্যে রুহুল আমিন (২২) ও মোসলেম দফাদারকে (৪৭) আশঙ্কাজনক অবস্থায় মেহেন্দিগঞ্জ স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। মেহেন্দিগঞ্জ থানার ওসি জুলফিকার মো. গাজ্জালী জানান, জলদস্যুদের ধরতে অভিযান চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/আরএ/১৫৫১ ঘ.