২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে ৬০০ বস্তা গম আটক

বাগেরহাট শহরের মাঝিঘাট থেকে খাদ্য অধিদপ্তরের টেস্ট রিলিফের (টিআর) ছয়শ বস্তা গমসহ একটি ট্রলার আটক করেছে কোস্টগার্ড।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2011, 08:26 AM

Updated : 24 Aug 2022, 03:32 PM

বাগেরহাট, জুলাই ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাগেরহাট শহরের মাঝিঘাট থেকে খাদ্য অধিদপ্তরের টেস্ট রিলিফের (টিআর) ছয়শ বস্তা গমসহ একটি ট্রলার আটক করেছে কোস্টগার্ড। রোববার সকাল ৭টার দিকে মাঝিঘাট এলাকা থেকে গম বোঝাই ট্রলারটিসহ এর চালক সৈয়দ মোহম্মদকে (৩৮) আটক করা হয়। মংলাস্থ কোস্টগার্ড পশ্চিম জোনের লেফটেন্যান্ট কমান্ডার শহীদ জানান, পিরোজপুরের ভান্ডারিয়া বাজার এলাকা থেকে টেস্ট রিলিফের ছয়শ বস্তা গম নিয়ে ট্রলারটি বাগেরহাট শহরে আসছে-গোপন সংবাদে এমন তথ্য পেয়ে কোস্টগার্ড সদস্যরা মাঝিঘাট এলাকায় অবস্থান নেয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে শহীদ বলেন, "প্রাথমিক তদন্তে জানা গেছে, এ গম ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলার ১৬টি প্রকল্পের অনুকূলে বরাদ্দ দেওয়া হয়েছিলো। এই গমের কোন বৈধ কাগজ আছে কি না তা যাচাই করা হচ্ছে।" আটককৃত গমের মূল্য প্রায় সাত লাখ টাকা বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/আরএ/১৪১৪ ঘ.